ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমাদানকারীদের সাক্ষাৎকার নেবে বিএনপি। আজ বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে বিভাগভিত্তিক এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আগামী ১৭ এপ্রিল বিকাল ৩টায় রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। ১৮ এপ্রিল একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।