দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ১ হাজার ১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দিনাজপুর ইনস্টিটিউটের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স ম আব্দুস সামাদ আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক সহিদুর রহমান পাটোয়ারী মোহন প্রমুখ।
দিনাজপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা
দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ১ হাজার ১৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।










