কনফারেন্স অব দ্য পার্টিস-২৯ (কপ২৯)-এর ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, `ড. মুহাম্মদ ইউনূস বুধবার, বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন।'
আজারবাইজানের রাজধানী বাকুতে মঙ্গলবার (১১ নভেম্বর) কপ২৯ সম্মেলন শুরু হয়েছে। ড. ইউনূস বর্তমানে বাকুতে রয়েছেন এবং সম্মেলনে অংশ নিতে তিনি চার দিনের সফরে গেছেন। সম্মেলনটি ২২ নভেম্বর শেষ হবে।










