পাঁচটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে যশোরে দুই দিনব্যাপী নাট্যমেলা শুরু হয়েছে। নাট্য সংগঠন বিবর্তন যশোরের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এ মেলা শুরু হয়। নাট্যজন ফয়েজ জহির প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে নাট্যমেলার উদ্বোধন করেন। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। এরপর সংগঠনের সভাপতি নওরোজ আলম খান চপলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা হয়। আজ আরো পাঁচটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে মেলার পর্দা নামবে।
নাট্যমেলা
পাঁচটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে যশোরে দুই দিনব্যাপী নাট্যমেলা শুরু হয়েছে।










