সাংবাদিক হত্যা, গুম ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন হয়েছে। জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত কর্মসূচিতে সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা। গতকাল বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ কর্মসূচি পালিত হয়। সাংবাদিক নেতারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চার সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।’