বরিশাল নগরীর সাগরদী খালের দুই পাড়ে সওয়া ৪ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে ও সাইকেল লেনের নির্মাণকাজ শুরু হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত গতকাল এ নির্মাণকাজের উদ্বোধন করেন। তিনি জানান, নগরীর খালগুলো উদ্ধার ও খননের কাজ চলছে। সাগরদী খাল ঘিরে সাধারণ মানুষের বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। কাজ শেষ হলে সাধারণ মানুষ এখানে হাঁটাচলা করতে পারবে। পাশাপাশি সাইকেল চালানোর জন্য আলাদা সাইক্লিংওয়ে থাকবে।
খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণ
বরিশাল নগরীর সাগরদী খালের দুই পাড়ে সওয়া ৪ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে ও সাইকেল লেনের নির্মাণকাজ শুরু হয়েছে।










