রমজানের প্রথন দিনে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের সঙ্গে ইফতার করেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ সময় ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি এবং ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা এবং হেফ্জ মাদ্রাসায় প্রত্যেককে পুরো রমজান মাসের জন্য ইফতার, রাতের খাবার এবং সেহরি দেয়ার ঘোষণা দেন তারা।

শায়রুল কবির খান জানান, ইফতারের আগে জুবাইদা রহমান ও জাইমা রহমান এতিমদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। সেইসঙ্গে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।