রাজধানী তুরাগ থানার পাশে একটি খালের মধ্যে পানি থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জামিল হোসেন বলেন, 'আমরা খবর পেয়ে তুরাগ থানার পাশে একটি খালের ভেতর থেকে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তিকে অচেতন অবস্থা দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।‘
তিনি আরো জানান, নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।










