৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ মুলতবি ঘোষণা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গতকাল অষ্টম দিনে শুরু থেকেই সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা যায়। স্পিকার ও সংসদ সদস্যরা শুনতে না পাওয়ায় সর্বশেষ ৫টা ৫৬ মিনিটে স্পিকার ৪০ মিনিটের জন্য সংসদ অধিবেশন মুলতবি করেন।
স্পিকারের সভাপতিত্বে গতকাল বেলা সাড়ে ৩টায় অধিবেশন শুরু হয়। সন্ধ্যায় সংসদের মাইকে বিভ্রাট দেখা দিলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে জানান, স্পিকার আমাদের মাইকে সমস্যা দেখা যাচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে। এ সময় স্পিকার ৪০ মিনিটের জন্য সংসদ মুলতবি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, ‘মাইক বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন মুলতবি করা হলো। ২০ মিনিট মাগরিবের নামাজ ও ২০ মিনিট মাইক ঠিক করার জন্য।’
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। অধিবেশনের প্রথম দিনেই মাইক বিভ্রাট দেখা দেয়। ওইদিনও সংসদের অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়েছিল।










