ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাউলী গঙ্গাদরদী গ্রামে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর নিহত হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গিয়াস উদ্দিন মাতুব্বরের পুত্র শামীম মাতুব্বর (২৫) ও রাকিব মাতুব্বর (২২)। এ ঘটনায় নিহতদের ভাগ্নে ইমন মাতুব্বর গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের ভগ্নিপতি মাঈনুদ্দিন মাতুব্বর জানান, বাড়ির কাছের জলায় জাল পেতে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়, কিছু সময় পর সাজ্জাদ মাতুব্বরের নেতৃত্বে ১৪-১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে গুরুতর আহতাবস্থায় দুই ভাই ও ভাগ্নেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের মূল হোতা সাজ্জাক মাতুব্বরকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।










