এর প্রভাবে চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের শঙ্কা রয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে নতুন করে বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানা গেছে। গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) একাধিক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের দুটি নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অতি ভারি বৃষ্টিতে পাহাড়ে ধস ও বন্যার শঙ্কা
সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চার বিভাগে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।










