খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা
জজ) মোসাম্মৎ দিলরুবা সুলতানা মারা গেছেন।
আজ রোববার (৭ এপ্রিল) সকাল সোয়া আটটার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দিলরুবা সুলতানা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
দিলরুবা সুলতানা বিসিএস ১৮ ব্যাচের সদস্য। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা
জেলার আলমডাঙ্গা উপজেলা । মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর নামাজে জানাজা শেষে খালিশপুরস্থ গোয়ালখালী কবরস্থানে
তাকে দাফন করা হবে।
দিলরুবা সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার
ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি ।
মন্ত্রী এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন
এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তার মৃত্যুতে পৃথক শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম
সারওয়ার। তিনিওমরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের
সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।










