রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। বৃহস্পতিবার রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে সমাপনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে ৪০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদের পুরস্কার এবং কোর্সে অংশগ্রহণকারীদের সনদপত্র এবং ক্রেস্ট দেয়া হয়।
প্রশিক্ষণ সমাপনী
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) নিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।










