যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর আগামীকাল ৩ মার্চ দুদিনের সফরে ঢাকায় পৌঁছাবেন। আজ গণমাধ্যমে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরো জোরদার করা।

পল কাপুরের সফর সম্পর্কে আরো বলা হয়েছে, সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর বাংলাদেশের নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।