সাত দফা দাবিতে যশোরে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের এআই টেকনিশিয়ানরা। গতকাল দুপুরে যশোর কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে বৃহত্তর যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ কল্যাণ সমিতির শতাধিক টেকনিশিয়ান এ কর্মসূচিতে অংশ নেন। দাবি না মানলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।