তামাক গ্রহণ ও ব্যবহার বন্ধে ঝিনাইদহে সচেতনতাবিষয়ক প্রশিক্ষণ হয়েছে। গতকাল সকালে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান। তামাক গ্রহণের ফলে ক্যান্সারের মতো রোগ শরীরে বাসা বাঁধতে পারে। এজন্য তামাক সেবন থেকে সবাইকে বিরত থাকার কথা বলেন তারা।