নিহত দুই শিশুর নাম মরিয়ম (৪) ও সাহিদা (৩)। মরিয়ম ইউনিয়নের বিহাইর (পশ্চিমপাড়া) গ্রামের মো. কাউসার মিয়ার মেয়ে এবং সাহিদা উপজেলার ধানসার গ্রামের মো. শাহেদ মিয়ার মেয়ে।

পরিবার জানায়, শিশু সাহিদা তার পরিবারের সঙ্গে নানার বাড়ি বিহাইরে বেড়াতে এসেছিল। সকালে মরিয়ম ও সাহিদা বাড়ির উঠানে খেলার সময় পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত দুই শিশুর মরদেজ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।