গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করে সার্বিক কার্যক্রম তদারকির সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের কার্গো টার্মিনালের কার্যক্রম সরজমিন পর্যবেক্ষণ করেন। তিনি সঠিক নিয়ম অনুসরণ করে দ্রুত পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশ প্রদান করে বলেন, ‘নতুন সরকারের অধীনে কার্গো পরিবহন কার্যক্রম হয়রানিমুক্ত করা হবে। দুর্নীতির বিরুদ্ধে “‍জিরো টলারেন্স” নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।’

পরে মন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করেন ও বিজি-২০২ ফ্লাইটের (বোয়িং ৭৮৭-৯) কারিগরি ত্রুটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রোলিক সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম সম্পন্ন করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় হাইড্রোলিক সিস্টেমের আইসোলেটরে কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড ছিল। বর্তমানে উড়োজাহাজটিকে সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় মেইনটেন্যান্স কার্যক্রম চলমান রয়েছে।