ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো স্বনামধন্য গ্লোবাল প্ল্যাটফর্মের আয়োজন ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Becom (যেখানে আমরা গড়ে উঠি)’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে দেশের বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা শিক্ষার্থীদের সামনে তাদের জীবনের গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনুপ্রাণিত করার মতো চিন্তাভাবনা তুলে ধরেন।

বক্তব্য রাখেন বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ববৃন্দ—রুবিনা জাহান, ড. আনিসুর রহমান, অমিতাভ রেজা চৌধুরী, নাঈম আশরাফ, স্বপ্ন ভৌমিক, মুনিয়া ইসলাম মজুমদার, নুসরাত ইমরোজ তিশা এবং এদিদ রশীদ। বক্তারা নিজেদের ব্যক্তিগত অর্জন, অধ্যবসায়, পেশাগত পরিবর্তন, সৃজনশীলতা, নেতৃত্ব এবং জীবনের নানান চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়গুলো তাদের বক্তব্যে চমৎকারভাবে তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন, অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসী বক্তাদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। - বিজ্ঞপ্তি