চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা রক্ষায় জনসচেতনতা তৈরি ও জেলেদের জাটকা আহরণে নিরুৎসপাহিত করতে এ জাটকা সংরক্ষণ সপ্তাহের আয়োজন করা হয়েছে।

গতকাল সকালে শহরে এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এপ্রিল মাসেও নদীতে ইলিশ মাছ না ধরার ওপর আলোাচনা করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন. নৌবাহিনীর নির্বাহী কর্মকর্তা লে. তাইফ আবরার, মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরের কর্মকর্তা তায়েফা আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, জাটকা ইলিশে পরিণত হতে পারলে দেশে মাছের চাহিদা মিটিয়ে  ইলিশ রফতানি সম্ভব হবে। এ সম্পদকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখতে হবে।