ফরিদপুরে আলু, ডিম ও পেঁয়াজের বাজারে সরকার নির্ধারিত দামে
বিক্রি নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময়
৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের চকবাজারের সাপ্তাহিক
হাটে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক
মো. সোহেল শেখ।
অভিযান উপস্থিত ছিলেন ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড
ইন্ডাস্ট্রির পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক
রইচউদ্দিনসহ অনেকে। ।
এসময় ভোক্তা অধিদপ্তরের উপস্থিতিতে পেঁয়াজ ব্যবসায়ীরা সরকারি
বেঁধে দেয়া দামে পেঁয়াজ বিক্রি করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক
মো. সোহেল শেখ জানান, কিছু প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয় রশিদ পাওয়া গেলেও কয়েকটি দোকানে
মূল্য তালিকা হালনাগাদ পাওয়া যায়নি। দাম বেশি ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স
আব্দুর রব বাণিজ্যালয়কে চার হাজার টাকা ও মেসার্স মালেক ট্রেডার্সকে দুই হাজার টাকা
জরিমানা করা হয়েছে।










