গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগ আয়োজিত এ পিঠা উৎসব গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বর থেকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের হয়। পরে পিঠা উৎসব উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোবারক হোসেন। পিঠা উৎসবে বাংলা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ২০টি স্টল অংশ নেয়।
বশেমুরবিপ্রবিতে পিঠা উৎসব
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।










