রাজশাহী
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে
(রুয়েট) দেশের প্রথম গবেষণাভিত্তিক স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। এজন্য সব ধরনের সহায়তা
দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু
তাহের।
গতকাল সকালে রুয়েট হলরুমে অনুষ্ঠিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রণয়ন, বাস্তবায়ন এবং চ্যালেঞ্জবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে সম্পৃক্ত করা ছাড়াও ল্যাবরেটরিগুলো আধুনিকায়ন করা হবে। যাতে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এখানকার শিক্ষার্থীরা অবদান রাখতে পারে।’
কর্মশালায় বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।










