ফরিদপুরে আনিচুর রহমান নামে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ফরিদপুর জেলা প্রতিনিধি। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরের গোয়ালচামটের খোদাবক্স সড়কে এ হামলার ঘটনা ঘটে।