স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে  জয়পুরা-গজারিয়া-নোয়াকান্দা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য শিক্ষণ কর্মসূচি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক আবু সাঈদ মো. শাহেদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, পলাশ উপজেলা প্রকৌশলী আল মুইন শাহরিয়ার, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীসহ এলজিইডির কর্মকর্তারা।