শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত এলাকায় বৈদ্যুতিক ফাঁদে একটি বুনো হাতি হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সকালে উপজেলার বাঁকাকুড়ার ঢাকাইয়া মোড় থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করে বন বিভাগ।এ সময় উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত বিদ্যুৎ সংযোগের জিআই তার। স্থানীয়রা জানায়, শুক্রবার মধ্যরাতে বুনো হাতির একটি দল খাদ্যের সন্ধানে বাঁকাকুড়ার ঢাকাইয়া মোড় এলাকার ধান খেতে হানা দেয়। এ সময় পেতে রাখা বিদ্যুতের ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়।