ঈদে নিরাপদে যাত্রী পারাপার বিষয়ে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের আয়োজনে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটসংলগ্ন পদ্মা রিভারভিউ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরা রহমান, শিবালয় সার্কেলের পুলিশ সুপার নুরজাহান লাবণী, র্যাব-৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার আরিফ হোসেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম জানু, ইউএনও জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদযাত্রা নিরাপদ করতে পাটুরিয়ায় মতবিনিময়
ঈদে নিরাপদে যাত্রী পারাপার বিষয়ে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের আয়োজনে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটসংলগ্ন পদ্মা রিভারভিউ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।










