ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদিসহ (২৮)  ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও সদর মডেল থানা পুলিশ।

 

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ও রাত ১০টার দিকে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে তারা গ্রেফতার হন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃতরা হলেন— জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আফ্রিদি, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয় ও ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ।

 

আফ্রিদিকে র‍্যাব-৯ এর একটি দল ও বাকি দুজনকে সদর থানা পুলিশ গ্রেফতার করে।

 

পুলিশ জানায়, ওই তিনজনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। বর্তমানে তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।