ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া। এ সময় তিনি ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত ৬৭ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ৪৫৬ টাকার বাজেট তুলে ধরেন।