যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক দেয়া হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।