সিলেটের মালনীছড়া চা বাগানে সাইকেল রেইস অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়বারের মতো সিলেট সাইক্লিং কমিউনিটি গতকাল সকাল ৭টায় এ আয়োজন করে। দুই গ্রুপে সারা দেশের ১৩৫ প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। নারী গ্রুপে সাতজন প্রতিযোগিতায় অংশ নেন। পুরুষের জন্য ২৭ কিলোমিটার আর নারীর জন্য ছিল ১৭ কিলোমিটার রেস। পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন কাওসার পয়দা। আর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তাবাসসুম।