দিনাজপুরের হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর সাখাওয়াত হোসেন। এবার ৪৭০ টাকার প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল বিক্রি করা হচ্ছে।