রাজধানীর
কড়াইল এলাকায় গোডাউন বস্তিতে আগুন লেগেছে। আজ রোববার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ শুরু করেছে। এখন তাদের
সঙ্গে যোগ দিচ্ছে সেনাবাহিনী।
কড়াইল বস্তির এ আগুনে এখনো পর্যন্ত কোনো
হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কড়াইল বস্তিতে বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঠিক কী কারণে এ আগুন লেগেছে তা এখনো জানাতে পারেনি তারা।










