রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের উত্তর-পূর্ব এলাকায়, যা রাজধানী থেকে ১০৫ কিলোমিটার দূরে।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।