রাজধানীর মোহাম্মদপুর ও লালবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোহাম্মদপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতাররা হলেন— রিয়াজ (২১), আক্তার হোসেন (১৯), নাজমুল (২২), হেলাল (২০), রাফি (২০), লিমন (২০), স্বপন (৩০), ইমন (১৯), জাহিদ (২৪), আলামিন (২২), নাঈম (২৫), মুক্তার (২৪), শাকিল (২৬), মমতাজ (২৩), রিয়াদুল (২৮), বাবু (২৭), আলাউদ্দিন (২৯), চান মিয়া (৪৫), হাসিবুল (২৬) ও শাকিল (২৫)। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, তিনটি লোহার রড ও একটি চাকু উদ্ধার করা হয়।
লালবাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতাররা হলেন— মো. রফিকুল ইসলাম (৪৫), মো. বাদশা (৪৫), মো. জয়নাল আবেদীন (৫০), মো. স্বপন (৫৫), মো. আমজাদ (৬০), আবুল কাশেম (৫৫), মো. আব্দুল মতিন (৩২), শফিকুল ইসলাম (৪৫), আরিফ হোসেন (৩৫), মো. রনি হোসেন রিপন (৩৬), আনোয়ার হোসেন (৩৪), মো. মোশারফ হোসেন (৩৪), সোহাগ বেপারী (৪৫), মো. নাইমুর রহমান সাজিদ (২৬), মো. সোহাগ (২২), মো. মোস্তফা হাওলাদার (৪৫), মো. সোহেল মল্লিক (৩৫) ও মো. আকবর (৩৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।










