সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৌপুর নতুনপাড়া গ্রামের একটা ফাঁকা বাড়ির তালাবদ্ধ ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকাল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। নিহতরা হলেন ওই গ্রামের সুলতানের স্ত্রী রওশানারা (৪০), ছেলে
জিহাদ (১০) ও মাহিম (৩)।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান
বিষয়টি নিশ্চিত করে জানান, মৌপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়িতে শুধু ওই নারী তার দুই ছেলেকে নিয়ে থাকতেন। গতকাল বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। আমরা ঘটনাস্থলে এসে দেখি ঘরের মধ্যে মরদেহগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে অন্তত চার-পাঁচদিন আগে তাদের মৃত্যু হয়েছে।










