মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে বাইচ শুরু হয়েছে। গতকাল দুপুরে হাওরবিলাস নামক স্থানে তিন দিনব্যাপী এ বাইচের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমেদ মানিক। বাইচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক নৌকা অংশ নেয়। বাইচ দেখতে বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমায়। আগামীকাল বাইচের ফাইনাল অনুষ্ঠিত হবে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।