চাঁদপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শতাধিক অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা পুলিশ লাইন ড্রিল শেডে গতকাল অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন পুনাক সভানেত্রী নূরজাহান ইসলাম। তিনি বলেন, ‘পুনাক সবসময় চেষ্টা করে অসহায়দের পাশে দাঁড়াতে। আশা করি, ভবিষ্যতে আরো শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে দাঁড়াতে পারব।’ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দৃষ্টি প্রতিবন্ধী হারুন অর রশিদ।
শীতবস্ত্র বিতরণ
চাঁদপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শতাধিক অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।










