ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ২০১৭ সালের ১৪ নভেম্বর থেকে ২০২১ সালের ১৩ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।