রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (২০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিচারকের স্ত্রীকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর ডাবতলার নিজ বাসায় এ ঘটনা ঘটে। মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে।

মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ঘটনার সঙ্গে জড়িত ঘাতক আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।