পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে বস্ত্র প্রযুক্তিতে উন্নয়ন ও নানা বিষয়ে অগ্রগতি নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগ প্রথমবারের মতো এ কনফারেন্স আয়োজন করে। যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে ‘সাসটেইনেবিলিটি ইন টেক্সটাইল টেকনোলজি-ফিউচার ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস’ বিষয়ক কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।