বাগেরহাটে জাল নোট ক্রয়-বিক্রয়ের অভিযোগে
দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান
চালিয়ে বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর এলাকার একটি বালি ও সিমেন্টের দোকানের সামনে
থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫৫টি ৫০০ টাকার ও ৮৪টি ১০০ টাকার জাল নোট
জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর
উপজেলার ঝাপা গ্রামের উত্তম গাইন (৩০) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হামছাপুর গ্রামের
মাসুম বিল্লাহ(২৪)।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মো. সাইদুর রহমান জানান, জাল নোট ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুই যুবককে আটক করা হয়। এ ঘটনায়
বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো
হয়েছে।










