গাজীপুর মহানগরীর পুবাইলে ট্রেনে কাটা পড়ে মো. ফজল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকালে রেললাইন ধরে হাঁটার সময় এ দুর্ঘটনার শিকান হন তিনি। ফজল মিয়া ফরিদপুরের লক্ষ্মীপুর গ্রামের হাসান আলীর ছেলে। তিনি পুবাইল করমতলায় মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাজিউর ইসলাম।
ট্রেনে কাটা পড়ে মৃত্যু
গাজীপুর মহানগরীর পুবাইলে ট্রেনে কাটা পড়ে মো. ফজল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।










