ঝিনাইদহ জেলার কবি-সাহিত্যিকদের রচিত গ্রন্থাবলি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দর্শনার্থীর জন্য স্থাপিত লাইব্রেরি ‘জ্ঞানপ্রভা’র উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে এ লাইব্রেরি উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, কবি গৌতম বসু ও সুমন শিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। লাইব্রেরিতে সহস্রাধিক বই রাখার ব্যবস্থা করা হয়েছে।
ঝিনাইদহের কবি-সাহিত্যিকদের গ্রন্থাবলি নিয়ে লাইব্রেরি
ঝিনাইদহ জেলার কবি-সাহিত্যিকদের রচিত গ্রন্থাবলি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দর্শনার্থীর জন্য স্থাপিত লাইব্রেরি ‘জ্ঞানপ্রভা’র উদ্বোধন করা হয়েছে।
ঝিনাইদহ জেলার কবি-সাহিত্যিকদের রচিত গ্রন্থাবলি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দর্শনার্থীর জন্য স্থাপিত লাইব্রেরি ‘জ্ঞানপ্রভা’র উদ্বোধন করা হয়েছে।










