ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ কেজি নকল সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে এসব সার ধ্বংস করা হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার উপজেলার পুরাপাড়া বাজারে নসিমন থেকে সারগুলো জব্দ করেন।