পঞ্চগড়ে ৬০ বস্তা চাসহ একটি পিক আপ জব্দ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে এনএসআই সদস্যদের সহযোগিতায় মাহানপাড়া এলাকা থেকে চা এবং পিক আপ জব্দ করে পঞ্চগড় সদর থানা পুলিশ। কাস্টমস এবং চা বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন।