বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্যরা।
সকালে উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।















