ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বক্করের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  যশোর সদরের বাসিন্দা রুহুল আমিন মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে শ্রীলক্ষী সিনেমা হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রুহুল আমিন। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।