ভাতা বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন শেষে স্মারকলিপি দিয়েছেন পঞ্চগড়ের ইউপি সদস্যরা। বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে গতকাল তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হান্নান শেখ, এমরান আল আমীন, দেলদার রহমান দিলু ইউপি সদস্যদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, ইউপি সদস্যদের যে সম্মানী ভাতা দেয়া হয়, তা দিয়ে একজন মানুষ কোনোভাবেই তার সংসার চালাতে পারেন না।
পাঁচ দফা দাবিতে রাস্তায় ইউপি সদস্যরা
ভাতা বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন শেষে স্মারকলিপি দিয়েছেন পঞ্চগড়ের ইউপি সদস্যরা। বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে গতকাল তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।










