চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের এককালীন বৃত্তি দেয়া হয়েছে। গতকাল সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তির চেক প্রদান করেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় বিকালে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর আহমেদ, বাবুরহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য মো. মুকবুল হোসেন, সদস্য আল আমীন ফরাজী, সদস্য রওনক আরা রত্না ও আয়েশা রহমান লিলি, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে জেলার ৪৮১ কৃতী শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার টাকা করে ৯ লাখ ৬২ হাজার টাকার বৃত্তির চেক বিতরণ করা হয়।










